
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তারুণ্যের প্রতীক মোঃ শফিকুল ইসলাম শিপন অন্যতম।
ইতোমধ্যে রামজীবন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন তিনি। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন যুবসমাজের দাবি-দাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এব্যাপারে রামজীবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ শরিফুল খন্দকার রিপন জানান, এই ইউনিয়নে বিএনপির যত মনোনয়ন প্রত্যাশিই থাকু্ক, তন্মধ্যে তৃণমূল বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর মাঝে শফিকুল ইসলাম শিপনের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তাকে ছাড়া আর কাউকে বিকল্প দেখিনা। এছাড়া রামজীবন ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, রামজীবনের মূল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল,তাঁতিদল সবাই শিপন ভাইকে চায়, তৃণমূল নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করতে শিপন ভাইয়ের খুবই প্রয়োজন।
রাজনৈতিক পরিচয়ঃ
মোঃ শফিকুল ইসলাম শিপন বর্তমানে রামজীবন ইউনিয়ন বিএনপি-র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে রামজীবন ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম শিপন এ প্রতিনিধিকে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে রামজীবন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমার ডাকে সবসময় সাড়া দিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নানা রকম হামলা মামলার স্বীকার হন। আজ সেই নেতাকর্মীরাই চাচ্ছেন আমি ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। যার কারণে আমি তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করতে পারিনা। দল যদি আমার উপর আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে আমি নির্বাচনে লড়ব ইনশাআল্লাহ।
বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি মোঃ শফিকুল ইসলাম শিপন রামজীবন ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া কামনা করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।