সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

স্বামীর হাতে স্ত্রী খু-ন, ঘা-তক স্বামী ও তার ভাই আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

দাম্পত্য কলহের জেরধরে স্বামীর অমানুষিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন স্ত্রী ঐশী আক্তার (২৫)। এ ঘটনায় থানা পুলিশ ঘাতক স্বামী সোহেল খান (২৮) ও জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের ছেট ভাই তানভীর খানকে আটক করেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়েছে।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

খোঁজ নিয়ে জানা গেছে, দাম্পত্য কলহের জেরধরে গত চারদিন পূর্বে সোহেল তার স্ত্রী ঐশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় ঐশীকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে ঐশীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর আঘাত লাগে।

নিহত ঐশীর পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সোমবার সকালে ঐশীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বামীর বাড়িতে সে (ঐশী) অচেতন হয়ে পড়েন।

পরে সোমবার সকালে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ঐশী আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর জখমের চিহ্ন রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তার ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ওসি আরও জানিয়েছেন, নিহতের চোখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin