সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির

শাজাহানপুরে দোকান ভেঙে মোবাইল চু’রি,৩ চো-র আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৭৮ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে দোকানের তালা ভেঙে মোবাইলসহ মালামাল চুরির ঘটনায় তিনজনকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। পরে তাদের নিয়ে এলাকায় স্থানীয়ভাবে বিচার হয়েছে বলে জানা গেছে।

এর আগে শনিবার রাতে আমরুল ইউনিয়নের মোবারক আলী মার্কেটের ইলিয়াস কম্পিউটার অ্যান্ড মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, তালা ভেঙে ১৫টি মোবাইল ফোন, বিভিন্ন কার্ডসহ মালামাল ও টাকা চুরি করা হয়।

সোমবার(২৮ সেপ্টেম্বর) চোরাই মোবাইলসহ সুইট, মিশরাত ও তাহের নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি করা হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, আটক তিনজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে উপজেলা ছাত্রদলের এক নেতা বলেন, তাদের ছাত্রদলের কোনো পদ-পদবি নেই; তারা আগ্রহ নিয়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও অভিযোগ থাকায় পরিবারের সদস্যদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin