
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে দোকানের তালা ভেঙে মোবাইলসহ মালামাল চুরির ঘটনায় তিনজনকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। পরে তাদের নিয়ে এলাকায় স্থানীয়ভাবে বিচার হয়েছে বলে জানা গেছে।
এর আগে শনিবার রাতে আমরুল ইউনিয়নের মোবারক আলী মার্কেটের ইলিয়াস কম্পিউটার অ্যান্ড মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, তালা ভেঙে ১৫টি মোবাইল ফোন, বিভিন্ন কার্ডসহ মালামাল ও টাকা চুরি করা হয়।
সোমবার(২৮ সেপ্টেম্বর) চোরাই মোবাইলসহ সুইট, মিশরাত ও তাহের নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি করা হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, আটক তিনজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে উপজেলা ছাত্রদলের এক নেতা বলেন, তাদের ছাত্রদলের কোনো পদ-পদবি নেই; তারা আগ্রহ নিয়ে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও অভিযোগ থাকায় পরিবারের সদস্যদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।