বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

কালকিনিতে ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘অপরাজেয়’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৪০ Time View

‌মোঃ‌মিজানুর রহমান,কাল‌কি‌নি থেকে

মাদারীপুরের কালকিনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন অপরাজেয় (কালকিনি–ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৩ মার্চ )বিকা‌লে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব‌বিদ‌্যালয় কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরাজেয়ঃ কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বান্ধব সেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালের ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এর সাংগঠনিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখাতে সংগঠনটি শিক্ষামূলক সভা-সেমিনারের আয়োজন করে আসছে। কালকিনি ডাসার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে। সামাজিক নানা সংকটে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ব্যস্তবায়ন করেছে। করোনা মহামারীসহ জাতীয় সংকটকালীন মূহুর্তে ত্রাণকার্যক্রমের মাধ্যমে অসহায় ব্যক্তিদের পাশে দাড়িয়েছে। সংগঠনটি স্বপ্ন দেখে শিক্ষিত ও সমৃদ্ধ কালকিনি-ডাসার গড়ার। একইসাথে দেশের সার্বিক উন্নতিতে অবদান রাখার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলামিন খান রাজু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরমান হোসাইন অন্তর, মেহেদি হাসান সুজন, আবু সালেহ নিশাত ও মোঃ সাইফুল কাজী।
সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ হোসেন আবিদ, রাফিন হাসান, রফিকুল ইসলাম শাহীন ও মো. রাসেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কাইয়ুম মুন্সি এবং ৪৪তম ও ৪৯তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “অপরাজেয়” এর বর্তমান সভাপতি শাহীন মুনতাসীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমি। আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনু্ষ্ঠানের সমা‌প্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin