সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স,ময়মনসিংহে ৪৬ জনে গ্রে-ফতার করেছে কোতোয়ালী পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২৩ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪৬জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে নগরীর রমেশসেন রোডে পতিতা পল্লী, পাঠগুদাম দুলদুল ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অপরাধীদের গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মাদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। পুলিশে আইজিপি স্যারের দিকনির্দেশনা মোতাবেক আমরাও সেই নির্দেশনা বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার স্যারের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোতোয়ায়ালীবাসীকে নিরাপদ রাখতে আমরা চুরি,ছিনতাই,সন্ত্রাসসহ মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি। পাশাপাশি মাদকদ্রব্য যে ভয়ানক নেশা সেটা বোঝানোর জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিভাবক ও শিশুদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে। কোতোয়ালি মডেল থানা এলাকাকে মাদকমুক রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। থানাধীন সকল এলাকা অপরাধ মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin