শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদন্ড ও আট লাখ টাকা জরিমানা হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষকার্যদিবসে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম।

এর আগে বুধবার বিকেলে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ খানের ভাই। হারুন-অর রশিদ খান ২০১১-১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানার একটি মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তার ছয় মাসের কারাদন্ড ও আট লাখ টাকা জরিমানা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, হারুন-অর রশিদ খান উপাচার্য থাকাকালীন তার ভাই, বোন ও ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়-স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে সে সময় বিশ্ববিদ্যালয়টি ‘পারিবারিক বিশ্ববিদ্যালয়ে’ পরিণত হয়েছিলো। ওই সময় আবুল কালাম আজাদ কেয়ারটেকার পদে নিয়োগ পান। পরে পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন।

অপরদিকে আবুল কালাম আজাদ গ্রেপ্তার হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কর্মস্থল টিএসসিতে বিষয়টি জানানো হয়নি। টিএসসির সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, তিনি কোনো ছুটি নেননি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসে আসেননি। কেন আসেননি, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আবুল কালাম আজাদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin