শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলা ন্যাশনাল পার্কে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ হাকিম।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচয়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং চেয়ারম্যান-মেম্বারদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাকে কেন্দ্র করে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin