
বানারীপাড়া প্রতিনিধি।
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানুরাগী মো: সাইদুল ইসলাম। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল বোর্ড কর্তপক্ষের স্মারক নং ‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’ মূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৮(১) নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত পত্রে মো: সাইদুল ইসলাম’কে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে ৪ (চার) সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য মো: সুমন আহমেদ সুমন, অভিভাবক সদস্য মো: রুবেল এবং পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো আলি আজিম সরদার।
চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় সাইদুল ইসলাম’কে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন, বানারীপাড়া উপজেলা ও পৌর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।