শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আরিচা মহাসড়কে যা-নজট নিরসনে পুলিশের তৎপরতা জো-রদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২৬ Time View

হেলাল শেখঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আরিচা মহাসড়কে যানজট নিরসনে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ইং) তিনি সাভার, নবীনগর, বাইপাইল ও আশুলিয়া এলাকার বিভিন্ন সড়কে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বিশেষভাবে উল্লেখ করেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি নির্দেশনা দেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে হবে।
তিনি আরও জানান, সমন্বিত পরিকল্পনা ও মাঠপর্যায়ের তৎপরতার মাধ্যমে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin