রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সাড়ে চার হাজারের বেশি স/হযোদ্ধা ক্রসফায়ারে নিহ/ত হয়েছেন : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকটে মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট আমলে আমরা আমাদের সাড়ে চার হাজারেরও বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারের শিকার হতে দেখিছি। আমাদের সাতশ’র অধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছিলেন। যাদের স্বজনেরা এখনো জায়নামাজের পাটিতে বসে তাহাজ্জুদ নামাজ শেষে স্বজনদের ফেরার প্রতিক্ষায় রয়েছেন।

মন্ত্রী আরও বলেছেন, এছাড়াও ৬০ লাখের বেশি বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী, মিথ্যে মামলা দেওয়া হয়েছিলো।
রবিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদীতে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্মীরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে স্বাধীনতার ঘোষনা দিতে পেরেছিলেন। কারন তার পাশে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার মতো সুযোগ্য সহধর্মীনি। জিয়াউর রহমানের প্রতিটি কাজের ছায়াসঙ্গী ছিলেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশ ষড়যন্ত্রে যখন জিয়াউর রহমানকে হত্যাকান্ডের শিকার হতে হয়। তখন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবধু। নাবালক দুইটি সন্তান নিয়ে যখন পরিবারের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, তখন বিএনপির অবস্থাও করুন ছিলো। তখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বলেছিলেন, আপনাকে বিএনপির হাল ধরতে হবে। একদিকে দুইটি নাবালক সন্তানসহ সংসারের হাল, অন্যদিকে গোটা বিএনপি পরিবারের হাল ধরে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র, আইনের শাসন ও স্বৈরাচার হটানোর জন্য বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য মুক্তির দিশারী ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা জুলাইকে ছোট করে দেখতে চাইনা। জুলাই বিপ্লব সফল হয়েছে বিগত ১৬টি বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামে যে সূচনা হয়েছিলো, তার সফল পরিণতি হয়েছিলো জুলাই বিপ্লবের মধ্যদিয়ে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপি নেতা ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ। শেষে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin