বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু

পটিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তারা— “রমজানের শিক্ষা ধারণ করে সমাজে সম্প্রীতি জো-রদার করতে হবে”

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৯৫ Time View

পটিয়া প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পটিয়ার আনন্দ নগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুর সোবাহান রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক এটিএম তোহা।
পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, যুবদল নেতা হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দিন মাস্টার, গাউছিয়া মানবিক পটিয়া উপজেলার সদস্য সচিব মাওলানা মো. ইসহাক, বিজয় টিভির চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন আরজু, আনন্দ টিভির চন্দনাইশ প্রতিনিধি আমিন উল্লাহ টিপু, দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম প্রতিনিধি মো. ওয়াসিম, ছাত্র সমন্বয়ক তালহা রহমান ও আবু ছিদ্দিক, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আলম, ক্রীড়া সংগঠক লিয়াকত আলী, সমাজসেবক পলাশ ধর, পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আ ন ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সঞ্জয় সেন, সদস্য রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন নিরব, সাংবাদিক রবিউল হোসেন, ওসমান আহমেদ, মাঈনু, রাকিব, ইমরান হোসেন মুন্না ও সাইফুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ঐক্য আরও জোরদার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin