বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সরিকল ইউনিয়নের ২ নং ওর্য়াডকে সন্ত্রাস, মাদ/কমুক্ত দারিদ্র্য বিমোচনে জনগণের আস্তা এক মাত্র কামাল খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদে বইছে নির্বাচনী হাওয়া। তবে দল-মত নির্বিশেষে এই মুহুর্তে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটি নাম কামাল হোসেন খান। সৎ, যোগ্য এবং আপোসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি (কামাল খান ) ইতোমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন।

এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যাক্তি কামাল খানের জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, আমরা কোন দল বুঝি না একজন সৎ, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু ও যোগ্য নেতা হিসেবে কামাল খানকেই সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে চাই।

তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার স্বার্থে তিনি (কামাল খান) ছিলেন সর্বদা সোচ্চার। অন্যায়ের প্রতিবাদে সর্বদা রুখে দারাতেন। এছাড়া সরিকল ইউনিয়নের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সমাজ সেবক কামাল খান।

নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা ও মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথা তুলে ধরে একান্ত সাক্ষাৎকারে মোঃ কামাল খান বলেন-আমি সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, তাই সাধারণ ও দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট আমি গভীরভাবে উপলব্ধি করি।

কামাল খান আরো বলেন, জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অবহেলিত সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও পরিবেশবান্ধব’ হিসেবে গড়ে তোলা। আমি ইউপি সদস্য পদের মোহে নই বরং সুখে-দুঃখে মানুষের সেবক হয়ে পাশে থাকতে চাই।

সরিকল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহিষা ও সাকোকাঠি গ্রামের সাধারণ জনগণ মনে করছেন, সন্ত্রাস , মাদক ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করা সহ মানুষের ভাগ্যোন্নয়নে এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখতে কামাল খানের মতো একজন সৎ ও নির্ভীক নেতৃত্বের কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin