রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পা-চারকারী আ-টক, জ-ব্দ প্রাইভেট কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

আজিজুল ইসলাম : যশোরে অভিযান চালিয়ে ১৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে মো. হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে মো. সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. হেদায়রু রহমান (৩৮)।

অভিযানে ১৫টি স্বর্ণের বার ছাড়াও ২৩ গ্রাম রৌপ্য, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৩২ লাখ টাকা, মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা, হাতঘড়ির মূল্য ৩ হাজার টাকা এবং রৌপ্যের মূল্য ৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin