রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

আলিফ হোসেন,তানোরঃ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের
(বিএমডিএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ এম আসাদুজ্জামানের কবর জিয়ারত করলেন বর্তমান চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন, নির্বাহী পরিচালক (গ্রেড-২) প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং কৃষকের জীবন মানন্নোয়নে অসামান্য অবদান রাখা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ)প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত কালে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, ডঃএম আসাদুজ্জামান ছিলেন বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থা আধুনিকায়নের অন্যতম পথিকৃৎ। তাঁর দূরদর্শী চিন্তা, উদ্যোগ ও নেতৃত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এক সময় পানির অভাব, অনাবাদি জমি এবং খরাপ্রবণতার কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষি ছিল নানা চ্যালেঞ্জের মুখে। সেই বাস্তবতায় সেচ সুবিধা সম্প্রসারণ, গভীর নলকূপ স্থাপন এবং কৃষিজমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করার মাধ্যমে এ অঞ্চলের কৃষি উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাঁর উদ্যোগ ও পরিকল্পনার ধারাবাহিকতায় বরেন্দ্র অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সেচনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ বরেন্দ্র অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
এদিকে বরেন্দ্র অঞ্চলে কৃষি উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের ভাগ্য পরিবর্তনে বিএমডিএ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের স্বপ্ন, চিন্তা ও অবদান। তাঁর হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে এবং নতুন নতুন প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।তাঁর কর্মময় জীবন ও অবদান বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়নের ইতিহাসে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin