
কে এম সোয়েব জুয়েল।।
বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাক মোঃ মোকাদ্দেছুর রহমানের নামে বিভিন্ন পেপার পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসলে সাময়িক বরখাস্ত করা হলেও চুড়ান্ত বরখাস্তর বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনার হওয়ার কারনে, ২৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ ইং দুপুরে ওই কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহিনের অফিসে হাজির হয়ে বিতর্কিত প্রভাষক মোঃ মোকাদ্দেছুর রহমানের নাড়ি কেলেঙ্কারি ঘটনার চুড়ান্ত বরখাস্ত ও প্রতিবেদন দাখিল সম্পর্কে জানতে চাইলে তিনি (অধ্যক্ষ শাহীন) বলেন, কলেজ কর্তৃপক্ষের বেঁধে দেয়া ৫ সদস্য বিশিষ্ট কমিটি গত এক সপ্তা পূর্বে তার কাছে তদন্তের প্রতিবেদন কপি দাখিল করেছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ এবায়দুল হক শাহিন।
তবে তদন্ত প্রতিবেদনে কি লেখা হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলগালা অবস্থায় প্রতিবেদনের কপি জমা দেয়ার কারনে, তিনি এ বিষয় কিছু জানতে পারবরেন নাই বলে গনমাধ্যমকে জানিয়েছেন ।
আরো বলেন, প্রতিবেদনের কপিটি হাতে পেয়েই তার কলেজ সভাপতির কাছে চিঠিটি ঢাকায় প্রেরন করেছেন তিনি। কি ব্যাবস্হা নিবেন কলেজ পরিচালনা কমিটিই এ বিষয় তারাই ভাল জানেন বলে জানিয়েছেন তিনি।
অপর দিকে ঘটনার প্রতক্ষদর্শি সরিকল ইউনিয়নের বিএনপির নেতা পলাশ মৃধা বলেন, এ ঘটনাকে অর্থ বা অন্য কোন কিছুর বিনিময় কেউ ধামাচাপা দেয়ার চেষ্টা করলে দাত ভাঙা জবাব দিবে সরিকল ইউনিয়নের জনগন। এটা কোন ভাবেই মেনে নিবেননা তারা এমনটাই জানিয়েছেন পলাশ মৃধা।
ভিন্নদিকে স্হানীয়দের একটাই দাবি বিতর্কিত প্রভাষক মোঃ মোকাদ্দেছুর রহমানকে অতিদ্রুত কলেজ থেকে বিতারিত করে তাদের সন্তানেদের নিরাপদ ও সু- রক্ষা দান এবং কলেজের সুনামকে ফিরিয়ে আনতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
উল্লেখ্য, পরোকীয়ার সম্পর্কিয় আট বছরের জমজ দু্ই পুত্র সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায়, জনোতার হাতে আটক হয়েছেন, মোকাদ্দেসুর রহমান নামের এক প্রভাষক। পরোবর্তীতে উত্তেজিত জনতা ওই প্রভাষককে গণোপিটুনি দিয়েছে। ঘটোনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার দিবাগতো রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল বন্দরে।
অভিযুক্ত মোকাদ্দেসুর রহমান বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠজাহাঙ্গীরনগর ইউনিয়নে আগরপুর ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন । তিনি নাটোর জেলার লালপুর উপজেলার সালামপুর ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সরিকল বাজার এলাকায় পরোকিয়া প্রেমিকের বাড়ির ভিতরে একটি রুমে কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন প্রভাষক মোকাদ্দেসুর রহমান। সেই সুবাদে গৃহবধূর সাথে তার পরিচয়ের সূত্রধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যা পরবর্তীতে পরকীয়া প্রেমে পরিনতো হয়।
সূত্রে আরও জানা গেছে, সরিকল গ্রামের বাসিন্দা ওই নারীর স্বামী দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হোয়ে শষ্যাশোয়ী রয়েছেন। তিনি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। এ সুযোগে প্রভাষকের সাথে তার স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকে, এলাকায় বেশ আলোচনা চলে আসছিলো। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যার পর পরই স্থানীয়ো কয়েকজোন যুবক পূর্ব থেকে ওত পেতে থেকে প্রভাষককে ওই নারীর ঘরে আপোত্তিকর অবোস্থায় আটক করেন। খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় জনোতা ঘটনাস্থলে পৌঁছে প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে গণপিটুনি দিয়ে আটোক করে রাখেন। ওই নারী প্রেমের সম্পর্কের কথা স্বিকার করে, বলেন, গত দুই মাস ধরে তাদের মধ্যে পরোকীয়া প্রেমের সম্পর্কো গড়ে ওঠে। স্থানীয় নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, প্রভাষক মোকাদ্দেসুর রহমানের প্ররোচনায় অসুস্থ্য স্বামীর কাছ থেকে ইতোমধ্যে কৌশলে ওই নারী সরিকল বাজারের তার প্রায় কোটি টাকার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন।
এ বিষয় আগরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন মোবাইল ফোনে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরার পর বিষয়টি তার নজরে আসে। এরপর তাৎক্ষনিক তিনি কলেজ গবর্নিং বডির সভাপতিসহ অন্যান্যদের সাথে ভার্চুয়ালে সভা করে, প্রভাষক মোকাদ্দেসুর রহমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।