শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

আজ ঐতিহাসিক কা-মান্না দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ‘কামান্না দিবস’। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হামলায় শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহম্মেদ আজম খান। অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান, মাগুরার এমপি মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। মুক্তিযুদ্ধের সময় অবস্থানগত দিক থেকে সুবিধাজনক হওয়ায় ভারত থেকে প্রশিক্ষণ শেষে ৪২ জন সাহসী মুক্তিযোদ্ধা কামান্না গ্রামের মাধব চন্দ্রের (মাধব ভূঁইয়া) বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিলেন। শৈলকুপা, মাগুরা সদর ও শ্রীপুর এলাকার এসব মুক্তিযোদ্ধার নেতৃত্বে ছিলেন শৈলকুপার মালিথিয়ার আলমগীর ও শ্রীপুরের আবুবকর।১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে খাবার শেষে মুক্তিযোদ্ধারা বিশ্রামে গেলে গভীর রাতে হানাদার বাহিনী গাড়ি দূরে রেখে পায়ে হেঁটে এগিয়ে এসে বাড়িটি ঘিরে ফেলে। ২৬ নভেম্বর ভোররাতে মর্টারের ভারী গোলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে পাকসেনারা। আকস্মিক হামলায় মুক্তিসেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও ঘরের ভেতরে আটকা পড়ে এবং সম্মুখ লড়াইয়ে ২৭ জন বীর মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। হানাদারদের গুলিতে স্থানীয় আরও দুজন বাসিন্দা নিহত হন এবং অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। পরে কামান্না হাই স্কুলের খেলার মাঠের উত্তর পাশে কুমার নদ ঘেঁষে পাঁচটি গণকবরে ২৭ শহীদের মরদেহ সমাহিত করা হয়। প্রতি বছর দিনটিকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় কামান্না দিবস।

আতিকুর রহমান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin