শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫১ Time View

রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি ।।

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো এবং সরাসরি বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে শাহাদাৎ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহাদাৎ হোসেন দীর্ঘ প্রায় এক মাস ধরে ওই নারীকে মেসেঞ্জারে অশালীন ভাষায় বিভিন্ন বার্তা পাঠিয়ে আসছিলেন। তবে ওই নারী তার বার্তার কোনো জবাব না দেওয়ায় বৃহস্পতিবার সকালে সরাসরি তার বাসায় গিয়ে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মেসেঞ্জারে কেন সাড়া দেওয়া হচ্ছে না, তা নিয়েও ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।

একপর্যায়ে ভুক্তভোগী নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, ভুক্তভোগী নারীর ৯৯৯-এ কল পাওয়ার পর লোকেশন শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারাতে মামলা রুজু করা হয়েছে।

মোহাম্মদ এমদাদুল হক
রামগড়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin