শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
টিকটকে পরিচয় থেকে প্রেম: মালয়েশিয়া থেকে যশোরে এসে যুবককে বি-য়ে করলেন তরুণী গোপালগঞ্জে ৩ এমপির কৃতকর্মেই তাদের বাড়িতে হা-মলার ঘটনা ঘটেছে- বিএনপি নেতা মেজর অহিদুল হক মোল্লা আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ

আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
রায়গঞ্জের ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী।আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে খন্দকার রমজান আলী ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম জমা দেন।চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষে খন্দকার রমজান আলী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সম্বল করে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলাম। আমি জনপ্রতিনিধি হতে চাই না, হতে চাই আপনাদের একজন নিবেদিতপ্রাণ সেবক। আমাদের ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। আপনারা দোয়া করবেন, যেন আমি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি।
মনোনয়ন ফরম জমাকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ কাজী মুদ্দীন কাজী, ৭নং ওয়ার্ড বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন, ধামাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোঃ শাহিন, মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী তোতা, আবুল কালাম, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin