শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

নলডাঙ্গায় ডোবায় পড়ে শিশুর মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় বাড়ির পাশের ডোবায় পড়ে সাদিক হোসেন নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক হোসেন ওই গ্রামের মোঃ বকুল হোসেন ও মোছাঃ নিশাত সুলতানার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু সাদিক বাড়ির আশপাশে খেলাধুলা করার একপর্যায়ে মোঃ মোজাফফরের বাঁশঝাড়ের পাশে অবস্থিত একটি অরক্ষিত ডোবায় পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বাবা বকুল হোসেন ডোবার কাছে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে পুলিশের পিকআপ যোগে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ১৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান বিষয়টি অবগত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin