শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ক্ষেতলালে ৫০০ পিস ই-য়াবাসহ বগুড়ার যুবক গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০৪ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল (২৬) নামে বগুড়ার এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন হিসেবে রুবেলকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রুবেল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আদর্শগ্রাম (আলীরহাট বাজার সংলগ্ন) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইদ্রিস আলী৷

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবির ওসি রাজু কামাল আলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin