রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

কেয়ার গিভারদের বেতনের ৩০ ল-ক্ষাধিক টাকা নিয়ে উ-ধাও – পরিচালক নোয়াখালীর প্র-তারক ইমাম হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯১ Time View

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) ।।
সেবার আড়ালে প্রতারণা আর কেয়ার গিভারদের বেতনের অর্থ আত্মসাৎ করাই যার মুল লক্ষ্য।
প্রায় অর্ধশতাধিক কেয়ার গিভার অসহায় নারীদের ৩ থেকে ৫ মাসের বেতন না দিয়ে দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় আছে Seba Dibo Limited (সেবা দিবো লিমিটেড) এর পরিচালক নোয়াখালী বসুরহাট এলাকার প্রতারক ইমাম হোসেন।
একাধিক ভুক্তভোগী সুত্রে জানা যায়,প্রতারক ইমাম হোসেন দীর্ঘদিন যাবত সেবা দিবো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে গ্রামের বিভিন্ন অসহায় নারীদের চাকরি দেয়ার নামে ঢাকায় নিয়ে, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার,প্যারালাইসিস সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের হাসপাতাল অথবা বাসায় নার্সিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন জেলায় নিয়োগ দিয়ে আসছিলো। রোগীর ধরন বুঝে কেয়ার গিভারদেরকে মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলে ও ৩ থেকে ৫ মাস কাজ করানোর পর ঐসব কেয়ার গিভারদের কোনরুপ বেতন প্রদান না করেই তার অফিস পরিবর্তন করে, কর্মরত নারীদের মোবাইল নাম্বার ব্লক করে উধাও হয়ে যায় এই প্রতারক ইমাম হোসেন।

ইতিমধ্যে তার ২ টি প্রতিষ্ঠান সেবা দিবো লিমিটেড,আজমপুর কাঁচাবাজার, হাছান মাহমুদ কমপ্লেক্স, উত্তরা, ঢাকা -১২৩০ এবং ঢাকার কুড়িল বিশ্বরোডের অফিস গুটিয়ে প্রায় অর্ধশতাধিক কেয়ার গিভারদের ৩ – ৫ মাসের বেতন (আনুমানিক ৩০ লক্ষ টাকা) না দিয়েই রাতের অন্ধকারে পালিয়ে যায় এই প্রতারক ইমাম হোসেন।
প্রতারণার স্বীকার কেয়ার গিভার পারু,সালেহা,জান্নাত,রীনা, পারু, জেসমিন, আলো,শিউলি সহ অনেকেই গণমাধ্যমকে জানান আমাদের চাকরিতে পাঠিয়ে আমাদের বেতন বাবদ সেবা দিবো লিমিটেড অফিস প্রতিমাসে ৩০ হাজার টাকা করে রোগীর স্বজনদের নিকট হতে নিলে ও আমাদেরকে কোন বেতন দিতো না। বেতন দিবো,দিচ্ছি,বিকাশে পাঠিয়ে দিবো, বাড়ী যেতে একসাথে নিবেন, এসব প্রতিশ্রুতি দিয়ে ৩ থেকে ৫ মাস কাটিয়ে দিয়ে বর্তমানে ইমাম হোসেন পলাতক আছে। তার ব্যবহৃত মোবাইল নাম্বার 01410555111 ও 01836320039 বর্তমানে বন্ধ রয়েছে। এছাড়াও চাকরিতে যোগদানের সময় ট্রেনিং খরছের নামে প্রত্যেক কেয়ার গিভারদের নিকট হতে জন প্রতি ৫ হাজার টাকা করে নিতেন এই প্রতারক ইমাম হোসেন।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, প্রতারক ইমাম হোসেন দীর্ঘদিন যাবত সেবা দিবো লিমিটেডের ব্যানারে কেয়ার গিভার নিয়োগের পাশাপাশি নারী পাচার ও দেহব্যবসা সহ বিভিন্ন অপরাধের ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার স্বীকার অসহায় নারীরা ইতিমধ্যে তাদের নিজ নিজ থানায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন বলে ও গণমাধ্যমকে জানান। এই বিষয়ে জানতে চাইলে পলাতক ইমাম হোসেনের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin