বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ

সন্তু লারমা’র বড় বোন জ্যোতিপ্রভা লারমা’র (মিনু) মৃ-ত্যু – বিভিন্ন মহলের শো-ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক।।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বড় বোন জ্যোতিপ্রভা লারমা (মিনু) আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও নারী অধিকার আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জ্যোতিপ্রভা লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি।

জ্যোতিপ্রভা লারমা ছিলেন চিত্ত কিশোর চাকমা ও সুভাষিণী দেওয়ানের চার সন্তানের মধ্যে সবার বড়। তাঁর ছোট ভাইদের মধ্যে রয়েছেন শুভেন্দু প্রভাস লারমা (বুলু),শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

এদিকে,জ্যোতিপ্রভা লারমা মরদেহ চট্টগ্রাম থেকে রাঙামাটির বাসভবনে নিয়ে আসা হলে ছোট ভাই সন্তু লারমাসহ পরিবার, আত্নীয়-স্বজন ও বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin