শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময়

উল্লাপাড়ায় ছেলের হাতে মা খু-ন : গ্রে-প্তার-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
মাদকের টাকার জন্য মা মতিফুল (৬০)কে স্বাশরোধ করে হত্যার পর মরদেহ বাড়ির ঘরের ট্রাঙ্কের মধ্যে রাখে তার ছোট ছেলে আশরাফ আলী (২১)। ঘটনাটি উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের। মতিফুল এই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী। উল্লাপাড়া মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে মতিফুলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় উক্ত গ্রামের সরোয়ার হোসেনের ছেলে খুনি আশরাফ আলী,ময়েন আলীর ছেলে তার বন্ধু রাহিম ও মৈত্র বড়হর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে সোনা ব্যবসায়ী জলিল ফকিরকে আটক করেছে পুলিশ।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুনি আশরাফ আলী রাজমিস্ত্রির কাজ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়ে ছিলেন। প্রায় দিনই মা-বাবার কাছে মাদকের টাকা চাইতেন। এ নিয়ে বাবা-মার সঙ্গে তার ঝগড়া-ঝাটিও হতো। মাকে নির্যাতনও করতেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান গ্রেপ্তার আশরাফ আলীর ও তার বন্ধু রাহিমের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে বলেন,গত সোমবার খুনির বাড়িতে তার মা ছাড়া আর কেউ ছিল না। এ দিন দুপুরে তিনি তার মায়ের কাছে তার গলার সোনার মালা ও কানের দুল তাকে দিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। মা তাতে আপত্তি করলে আশরাফ তার বন্ধু রহিমকে সঙ্গে নিয়ে তার গলায় ওড়না পেচিয়ে ও তার মুখ চেপে ধরে তাকে হত্যা করে। এরপর একটি বস্তার মধ্যে দুইজন মিলে মায়ের লাশ তুলে বাড়িতে থাকা বড় একটি টাঙ্কের মধ্যে ঢুকিয়ে রাখে। এরপর মায়ের গলা থেকে উল্লিখিত ১ ভরির মতো স্বর্ণালংকার খুলে নিয়ে পার্শ্ববর্তী মৈত্র বড়হর গ্রামের সোনা ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান,খুনি আশরাফ তার বন্ধু রহিমকে নিয়ে মঙ্গলবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মতিফুলের নিখোঁজের বিষয়ে একটি জিডি করতে থানায় আসেন। কিন্তু তারা বেশ কিছুক্ষণ এই জিডি করার বিষয়ে দু’জন নানা আলোচনা ও দ্বিধাদন্দ্ব করছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রথমে তাদের আটক করে এবং তাদেরকে চাপ দিলে দু’জন স্বীকার করে পুরো ঘটনা। পাশাপাশি পরিবারের লোকজনও তাদের ঘরের মধ্যে পচা গন্ধ পায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক থেকে মতিফুলের লাশ উদ্ধার করে। গ্রেপ্তার খুনিদের তথ্যের ভিত্তিতে রাতেই সোনা ব্যবসায়ী জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।আজ বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin