শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ধুবিলের ভোটের মাঠে আলোচনায় হাসান ইমাম তালুকদার সহন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৮ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
আসন্ন ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে।এরই মধ্যে আলোচনায় রয়েছেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন।স্থানীয় ভোটারদের সিংহভাগ তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।হাসান ইমাম তালুকদার সহন রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার চারবারের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য ভাতিজা। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সহন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। কর্মীবান্ধব,সহজ-সরল ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।পরবর্তীতে ২০২১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।তার দাবি,ওই নির্বাচনে সাধারণ ভোটারদের বিপুল ভোট পেলেও তৎকালীন ক্ষমতাসীনদের প্রভাবের কারণে বিজয় ছিনিয়ে নেয়।
সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট,ব্রিজ-কালভার্ট নির্মাণ,দু:স্থ ও অসহায় মানুষের বিভিন্ন ভাতা প্রাপ্তিতে সহযোগীতা,কৃষি ও স্বাস্থ্যসেবাসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।
হাসান ইমাম তালুকদার সহন এ প্রতিনিধিকে বলেন,চেয়ারম্যান থাকাকালে ধুবিল ইউনিয়নের মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করেছি।কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমুলক কাজ অসমাপ্ত রয়েছে।সেগুলো সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ধুবিলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।নির্বাচিত হলে সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের সেবা করব ইনশাআল্লাহ।তিনি আরও বলেন,জনগণের ভালোবাসা,দোয়া ও মূল্যবান ভোটই তার রাজনৈতিক পথচলার মূল শক্তি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম,পাড়া-মহল্লা ও হাট-বাজারে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ,প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক শুরু হয়েছে। সৎ,যোগ্য,জনবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্বের মাধ্যমে ধুবিল ইউনিয়নের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় ভোটারদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin