শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ভূরুঙ্গামারীতে প্র/ভাবশালী নেতার প্রভাবে সাবেক শ্রমিক লীগ নেতাকে খাদ্যগুদামের শ্রমিক সরদ্দার বানানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

এম এস সাগর,

​কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট খাদ্যগুদামে নিয়মের তোয়াক্কা না করে ও লিখিত অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং অটো রাইস মিলারদের জিম্মি করে শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন কে জোরপূর্বক শ্রমিক সরদ্দার বানানোর অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির দুই নেতা ও উপজেলা খাদ্য বিভাগের দুই অসাধু কর্মকর্তা এবং ঠিকাদারের যোগসাজসে এই বিতর্কিত ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সাধারণ শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জয়মনিরহাট খাদ্যগুদামের স্বাভাবিক কার্যক্রম অস্থিতিশীল করা এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও ভেস্তে দেওয়ার উদ্দেশ্যে সাবেক শ্রমিক সরদ্দার ও আওয়ামী লীগ-শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন সক্রিয় হয়ে ওঠেন। নিজের স্বার্থ হাসিল করতে তিনি বর্তমান শ্রমিক সরদ্দার ছানু মিয়ার বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার মাহবুব রহমান কে ভিত্তিহীন অভিযোগ করে পরিবেশ উত্তপ্ত করেন। ​এরই ধারাবাহিকতায়, কুড়িগ্রামের শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার মাহবুবার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল হক এবং জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলামের যোগসাজসে কোনো নিয়মনীতি না মেনে আগামী ১২ নভেম্বর শ্রমিকদের একতরফা ভোট গ্রহণের পাঁয়তারা করা হয়। এই অবৈধ ও একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে এবং নিজের অধিকার রক্ষার্থে গুদামের বৈধ শ্রমিক সরদ্দার ছানু মিয়া কুড়িগ্রাম জেলা প্রশাসক, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগটি তদন্তধীন রয়েছে। অপরদিকে ​অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে আওয়ামী লীগ-শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেনকে বাঁচাতে আসরে নামে স্থানীয় প্রভাবশালী মহল। গত ৯নভেম্বর দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম আকন্দ ও বিএনপির বহিস্কৃত নেতা ফরিদুল ইসলাম শাহীন সিকদার তাদের দলবল নিয়ে খাদ্যগুদামের ভিতরে প্রবেশ করেন এবং খাদ্যগুদামে উপস্থিত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলামের সহযোগিতায় বিএনপি নেতারা অটো রাইস মিলার ও শ্রমিকদের বিভিন্ন হুমকি-ধমকি দেন এবং জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ কে অপমানিত করে সম্পূর্ণ রাজনৈতিক দাপট ও পেশিশক্তি খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে অভিযুক্ত শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনকে জয়মনিরহাট খাদ্যগুদামের নতুন শ্রমিক সরদ্দার হিসেবে ঘোষণা ও চাপিয়ে দেন।

জয়মনিরহাট খাদ্যগুদামের শ্রমিকরা জানান, বর্তমান শ্রমিক সরদ্দার ছানু মিয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ৯নভেম্বর উপজেলা বিএনপির দুই নেতাসহ দলবল এসে অটো রাইস মিলার ও আমাদের কে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে ও রাজনৈতিক দাপট খাটিয়ে গুদামের সাবেক সরদ্দার ও অভিযুক্ত শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেনকে জয়মনিরহাট খাদ্যগুদামের নতুন শ্রমিক সরদ্দার হিসেবে ঘোষণা দেন। আনোয়ার হোসেন নিজেই খাদ্যগুদামে ধানের ব্যবসা করে এবং গত সিজেনে একশত থেকে দুইশো টন ধান নিজেই দেয় ডিওর ব্যবসা করেছেন।

জয়মনিরহাট খাদ্যগুদামের (শ্রম ও হ্যান্ডলিং) শ্রমিক সরদ্দার ছানু মিয়া বলেন, শ্রমিক সরদ্দার বহাল রাখতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগের বিষয়ে জানতে পেরে অভিযুক্ত শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম আকন্দ এবং বিএনপি’র বহিষ্কৃত নেতা ফরিদুল ইসলাম শাহিন শিকদার কে ম্যানেজ করে এবং গত ৯নভেম্বর উপজেলা বিএনপির ওই দুই নেতা শতাধিক লোকজন নিয়ে জয়মনিরহাট খাদ্যগুদামে প্রবেশ করে অটো রাইস মিলারদের ভয়ভীতি ও জিম্মি করে রাজনৈতিক দাপটে গুদামের সাবেক সরদ্দার ও অভিযুক্ত শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেনকে গুদামের নতুন শ্রমিক সরদ্দার হিসেবে ঘোষণা দেন। গুদামের অবৈধ সরদ্দার বাতিলের দাবি জানাচ্ছি।

ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম বলেন, উপজেলা বিএনপি নেতাদের পরামর্শক্রমে আনোয়ার হোসেনকে গুদামের নতুন শ্রমিক সরদ্দার করা হয়েছে। লিখিত অভিযোগের বিষয় জানতে চাইলে বলেন, অভিযোগের বিষয়ে উদ্ধতন মহল তদন্ত করবেন।

জয়মনিরহাট খাদ্য গুদামের সুমন অটোরাইস মিলের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম সিঙ্গাপুরী, মেসার্স দিনা অটো রাইস মিলের স্বত্বাধিকারী আব্দুল হাকিমসহ অনেক অটো রাইস মিলার বলেন, বিএনপি দুই নেতা গত ৯নভেম্বর দুপুরে আমাদের সকল মিলারদের কে জয়মনিরহাট খাদ্যগুদামে ডেকে নিয়ে এসে এবং বিভিন্ন ভয়ভীতি ও জিম্মি করে রাজনৈতিক দাপট খাটিয়ে গুদামের সাবেক সরদ্দার ও অভিযুক্ত শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেনকে গুদামের নতুন শ্রমিক সরদ্দার ঘোষণা দেয়। বর্তমান সরকারের অর্জন ও সুনাম ক্ষুণ্ন করতেই দুই বিএনপি নেতা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আমরা অবিলম্বে অবৈধভাবে বানানো সরদ্দার বাতিলের জোর দাবি জানাচ্ছি।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, গত ৯নভেম্বর খাদ্যে আমি উপস্থিত ছিলাম। অবৈধ পন্থায় অভিযুক্ত শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেনকে গুদামের নতুন শ্রমিক সরদ্দার ঘোষণা দেয়। আমি এর প্রতিবাদ করেছি কিন্তু কোন লাভ হয়নি।

ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।

​কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, লিখিত অভিযোগ দেখলাম। সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অনৈতিক সিদ্ধান্তের সুযোগ নেই। তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin