মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (IDA) ২০২৬–২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি। সম্পূর্ণ অরাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ আজিজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মনজুর মোর্শেদ মাহি।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২০–২১) ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে গঠিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট ৩৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা যায়, আজ ১৬ নভেম্বর IDA গঠনের লক্ষ্যে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এ বিষয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নির্বাচন পরিচালনায় অপারগতা প্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিচালকের এমন অপারগতার পর উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তাঁদের মতে, নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের আশংকায় তাঁরা উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও ভোটের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি হিসেবে ডা.মোহাম্মদ আজিজ,সিনিয়র সহ – সভাপতি হিসেবে ডা. সৈয়দ নাজমুল হুদা,সহ-সভাপতি হিসেবে ডা. এহসানুল করিম (মুন্না) এবং ডা. আব্দুল হামিদ চৌধুরি, সাধারণ সম্পাদক হিসেবে ডা. মঞ্জুর মোরশেদ মাহি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. মেহেসাব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. আলিয়া, ট্রেজারার হিসেবে ডা. খলিল,প্রেস এবং পাবলিকেশন সেক্রেটারি হিসেবে ডা. তারিন,স্পোর্টস সেক্রেটারি হিসেবে ডা. সৌরভ, কালচারাল সেক্রেটারি হিসেবে ডা.প্রমি ঘোষ, সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে ডা. ওয়াশিমা এবং কার্যকরী সদস্য হিসেবে যথাক্রমে ডা. পূলক চৌধূরী, ডা. রিত্তিকা, ডা. তাঞ্জিমা, ডা. সাদিয়া, ডা. নারগিছ, ডা. তাসরিফা, ডা. আসমা, ডা. মহিমা,ডা. কনা নির্বাচিত হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও পেশাগত সংহতি আরও সুদৃঢ় হবে, পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার ও পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রেস বিজ্ঞপ্তি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin