শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে ১৩৭ পিস ইয়া-বাসহ নারী আট-ক লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু

রায়গঞ্জে অবৈ-ধ সার মজুত ও বিক্রির অপ-রাধে রিয়া ট্রেডার্সকে জরি-মানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রির অপ রাধে ‘রিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নিমগাছি বাজারে অবস্থিত রিয়া ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) রায়গঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি (TSP), ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি (MOP) সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
অভিযান শেষে জব্দকৃত সারগুলো সাধারণ কৃষকদের মাঝে নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। সার বিক্রির পুরো প্রক্রিয়াটি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
কৃষকের স্বার্থ রক্ষায় এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin