রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি

অধিক্ষেত্র রক্ষায় পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও ক-লমবিরতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩২ Time View

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: নিজ নিজ এলাকার অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাদের দাবী, প্রতি ইউনিয়নে বর্তমানে যে একজন কাজী রয়েছে তা বহাল রাখা এবং নিকাহ রেজিস্ট্রার হিসেবে সাধারণ শিক্ষায় সনদধারী ব্যক্তিরা যাতে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত না হন সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে কাজীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধীক কাজী নিয়োগের ব্যাপারে সরকারের সাথে যোগসাজশ করছে যা নিকাহ রেজিস্ট্রারদের জন্য একটি অত্যন্ত দুঃখের বিষয়।
তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং কাজীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে কাজীদের বর্তমান নির্ধারিত এলাকা সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের দাবী জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin