মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

সুজানগরের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০২ Time View

সুজানগর (পাবনা)] প্রতিনিধি: ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খালেদীন আনাম , উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদল নেতা সাহেব আলী মন্ডল ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের আমদানিনির্ভরতা কমাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের পাশে দঁাড়িয়েছে। এই সরকারি প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা-কৃষাণীরা ।

সুজানগর পাবনা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin