মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক বুথ উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করেন ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, পূবালী ব্যাংক থেকে ঋণ নিতে কোনো ধরনের ঘুষ দিতে হয় না। দোয়ারাবাজারের অনেক গ্রাহককে ব্যাংকিং সেবা নিতে ছাতক যেতে হতো। স্থানীয় মানুষের ভোগান্তি কমিয়ে সহজ ও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এ ইলেকট্রনিক বুথ চালু করা হয়েছে।

তিনি বলেন, বুথটি স্থানীয় মানুষের প্রতিষ্ঠান। তাই এর নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়নের ধারায় দোয়ারাবাজারও এগিয়ে যাচ্ছে।

পূবালী ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক দিপংকর চৌধুরীর সভাপতিত্বে এবং সুরঞ্জিত দে’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মামুন মিয়া ও কাজী শাহজাহান মিয়া, ছাতক শাখার ক্যাশ ইনচার্জ ফয়ছল আহমদ ও কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ছাতক উপশাখার ব্যবস্থাপক হোসাইন আহমদ চৌধুরী এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক বদরুজ্জামান।

সভাপতির বক্তব্যে দিপংকর চৌধুরী বলেন, দোয়ারাবাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইকরামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন, হাফিজ আব্দুস শহিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, মিলন মিয়া, সমুজ আলী, শামীম মিয়া, জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা। শেষে হাফিজ আব্দুস শহিদের মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin