মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

তারাগঞ্জে ‘শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধনি ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
“যে মুখে ডাকবো মা, সে মুখে মাদক না”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জমকালো আয়োজনে ‘শহীদ জিয়া নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোনাববর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান (শিপু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্ডল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আহসান হাবিব খান (সাবু), সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবর রহমান চৌধুরী শাহীন ও মোঃ কোবায়েদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জোবায়ের হোসেন অভি।
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই নৈশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। খেলা উপভোগ করতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin