রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি প্রধানমন্ত্রীর প্রণো-দনা পেয়ে আঁখচাষীরা উজ্জীবিত। রাজশাহী সুগার মিলে এবার ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা সেচের পানি নিয়ে বি-পাকে কৃষক। উল্লেখযোগ্যভাবে ইরি আবাদ কমে যাচ্ছে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণো-দনা বিতরণ আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনগনের দোরগোড়ায় সফিকুল ইসলাম টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক রবি শংকর পীরগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিএনএফ উপদেষ্টা সংস্থা পরি-বীক্ষণ ও পরি-দর্শন করেন  অ-বহেলায় প-রিত্যক্ত শালবন গ্রামের খেলার মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম

প্রধানমন্ত্রীর প্রণো-দনা পেয়ে আঁখচাষীরা উজ্জীবিত। রাজশাহী সুগার মিলে এবার ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজশাহী সুগার মিলের ৬২তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী সুগার মিলস লিমিটেডের রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের দমাধ্যমে মৌসুমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। চিনিশিল্পের সঙ্গে হাজারো কৃষক, শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই চিনিকলের উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ওই সরকারের সময় দেশে খুন, গুম ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশকে ভীতিকর পরিবেশে পরিণত করা হয়েছিল। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে স্বৈরাচারী শাসক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন বিদেশে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে হুমকি-ধমকি দিচ্ছে

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার ব্যক্তিদের ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে নিজেদের উল্লেখ করে এমপি মিলন বলেন, তাঁরা তারেক রহমানের নির্দেশনায় কাজ করেন এবং কোনো জেল-জুলুম বা মৃত্যুকে ভয় পান না। আসন্ন ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে দেশের মানুষকে সজাগ থাকার এবং বিজয় উদ্‌যাপনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট কারও স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন।

রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্মসচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।

এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২০ অক্টোবর, মঙ্গলার বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঁখচাষীরা প্রণোদনা দারুন উজ্জীবিত।
আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এই অর্থ সংশ্লিষ্ট চাষীদের মোবাইল একাউন্টে প্রদান করেছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটার একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আখচাষি ভাইদের একাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে।’ তিনি বলেন, ‘সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি কৃষকদের এ সহযোগিতা তাদের আখ চাষে সহায়তা করবে।’

প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলেছিলেন, কম্পিউটারের বোতাম চাপেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় জনসভাস্থলে উপস্থিত ছিলেন, হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে চেক প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী। যারা চেক পেয়েছিলেন হলেন- আবু সাঈদ চান এমপি, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এই সমাবেশে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছিলেন। জনসভায় সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা ছিলেন।

মোঃ হায়দার আলী,

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin