শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

প-রকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হ-ত্যা -সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রে-প্তার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮৮ Time View

রফিকুল ইসলাম সুমন ( নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে পরকীয়ার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ রাসেলকে (৩২) হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা দেওয়ার ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে র‍্যাব। এ ঘটনায় রাসেলের সাবেক স্ত্রী, সাবেক শ্যালিকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নান এর মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না ও মুক্তার বর্তমান স্বামী এবং খাগড়াছড়ি রামগড় থানার গুইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।

এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে গত ১০ থেকে ১২ বছর আগে রাসেলের সাথে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে সেলিমের সাথে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সাথে পারিবারিক কলহ দেখা দেয়। যার ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু রাসেল বিষয়টি মানতে পারেনি, সে পুনরায় মুক্তার সাথে সংসার করার চেষ্টা করে। কিন্তু চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তাদের বাড়িতে আরও বেশি আসা যাওয়া শুরু করে।

এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের ব্যবহৃত মুঠোফোনে কল দিয়ে তাদের বাড়িতে আসতে বলে মুক্তা। ওই কল পেয়ে রাত দশটার দিকে মুক্তাদের বাড়িতে আসে রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রাসেল ও মুক্তা। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করে মুক্তা। বিষয়টি ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল মুরিয়ে মাটিচাপা দেয় মুক্তা ও অপর আসামিরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ মাটিচাপা অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে এই ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানা একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডাবল মুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin