রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি প্রধানমন্ত্রীর প্রণো-দনা পেয়ে আঁখচাষীরা উজ্জীবিত। রাজশাহী সুগার মিলে এবার ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা সেচের পানি নিয়ে বি-পাকে কৃষক। উল্লেখযোগ্যভাবে ইরি আবাদ কমে যাচ্ছে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণো-দনা বিতরণ আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনগনের দোরগোড়ায় সফিকুল ইসলাম টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক রবি শংকর পীরগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিএনএফ উপদেষ্টা সংস্থা পরি-বীক্ষণ ও পরি-দর্শন করেন  অ-বহেলায় প-রিত্যক্ত শালবন গ্রামের খেলার মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম

টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলেজ শাখায় উন্নীত হলো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী টেংরা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ’-এর কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টায় উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব প্রতিষ্ঠিত কলেজ শাখার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি মো. ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, টেংরা উচ্চ বিদ্যালয় কলেজ হওয়া ছিল এই এলাকার মানুষের অধিকার। টেংরা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত হওয়ায় এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং কলেজে নতুন ভবন নির্মাণের ওপর ও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জোবায়ের হোসাইন মজুমদার। এসময় তিনি কলেজের বিভিন্ন দাবিদাওয়া উপস্থাপন করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নুপুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার।

সহকারী প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, কলেজ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এবং কলেজ বাস্তবায়ন কমিটির সহসভাপতি হযরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ কলেজ শাখার যাত্রা শুরু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁদের প্রত্যাশা, নতুন এই কলেজ এলাকার উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin