বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

চাকলা ইউনিয়ন চেয়ারম্যান রবিউল প্রকল্প বাস্তবায়নে অনি-য়ম, প্রকল্পের টাকা আ-ত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪৮ Time View

বাবুল হোসেন জেলা প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ে সরকারি প্রকল্পের কাজ বাস্তবায়নে নিম্নমানের পণ্য, পরিমানে কম, নামমাত্র কাজ ও ঠিকাদারের নামে দেখিয়ে নিজে কাজ বাস্তবায়ন করে লাখ লাখ টাকা বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ চেয়ারম্যান মোঃ রবিউল ইসলামের
বিরুদ্ধে।
এদিকে উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি ও পিবিজি ২০২৫-২০২৬ অর্থ বছরে চাকলাহাট ইউনিয়ন পরিষদে ১২টি স্কীমে ২৫ লাখ ৬৬ হাজার ৬ শত বরাদ্দ হয়। এসব প্রকল্প নিম্নমানের পন্য সামগ্রি ব্যবহার, লোক দেখানো অপ্রয়োজনীয় প্রকল্প ও নিম্নমানের পন্য সরবরাহ করে প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন সাধারণ মানুষ। চাকলাহাট ইউনিয়নে ইউড্রেন ৬টিতে বরাদ্দ ৯ লাখ ৭২ হাজার, ১টি ইউড্রেনে বরাদ্দ ১ লাখ ৬২ হাজার টাকা কিন্তু প্রতিটি ইউড্রেনে ৩০/৪০ হাজার টাকার বেশি খরচ করেনি। স্কুলের জন্য উঁচু নিচু বেঞ্চ ১ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ প্রতি জোড়া বেঞ্জ ১০ হাজার টাকা দেখালেও প্রতি জোড়া বেঞ্চ বর্তমান বাজারে ৩ থেকে সারে তিন হাজার টাকায় পাওয়া যায়।

ঐ ইউনিয়নের পাঞ্জিয়ার পাড়া কহরুর হাট শিশু কানন কিন্ডান গার্ডেন স্কুলের পাশে সরকারি টাকায় অপ্রয়োজনীয় গোল চত্বরে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মান করতে ব্যয় দেখানো হয়েছে ১লাখ ৬২ হাজার টাকা এ প্রকল্পে ও ৬০/৭০ হাজারের বেশি খরচ করেনি।৭নং ওয়ার্ডে দেউনিয়া পাড়ায় প্লাস্টিকের পাইপ ও ইটের সার্কেল বরাদ্দ ১লাখ ৬৩ হাজার টাকা এখানেও ৫০/৬০ হাজারের বেশি খরচ করেনি, ৬নং ওয়ার্ডে পুকুরের গাইড ওয়াল নির্মাণে ১ লাখ ৬২ হাজার, মাদরাসায় বাউন্ডারি নির্মাণে ৫ লাখ, ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্লোর ম্যাড সরবরাহ ৪লাখ ৪৪ হাজার ৪ শত টাকা বরাদ্দ।
ফ্লোর ম্যাড পরিমানে কম নিম্নমানের পন্য, ফ্লোর ম্যাড কিনে তিন গুন দাম দেখিয়ে শুধু স্কুলের সংখ্যা দিয়ে লোপাট করা হয়েছে সরকারি বরাদ্দের টাকা।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম

জানান, প্রকল্পের ব্যয় কত হবে সেটা উপজেলা ইঞ্চিনিয়ার অফিস নির্ধারণ করেন এবং তারা শতভাগ কাজ বুঝে নেয়, যদি সমস্যা হয় তাহলে তাদের কে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin