শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল

রামপালে ২৪ বছর বয়সী এক তরুণীর ম-রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮৯ Time View

রামপালে ২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯ টার সময় উপজেলার রণসেন মিরাখালী এলাকার স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসে। সুরতহাল তৈরীর সময় দেহে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। বাগেরহাট জেলা সিআইডি পুলিশের একটি টিম মরদেহে শরীর থেকে আলামত সংগ্রহ করেছে। রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, সিআইডির পাশাপাশি এসআরবি ও নমুনা সংগ্রহের পর মরদেহটি বাগেরহাটের মর্গে পাঠানো হবে। মরদেহটি অন্য কোথাও থেকে এনে ওখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহর কোন পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করে তিনি বলেন, পরিচয় সনাক্তের জন্য মরদেহটি কয়েকদিন মর্গের হীমঘরে রাখা হবে। এছাড়াও ওসি জানান, কোথাও থেকে কেউ চিনে থাকলে বা পরিচয় পাওয়া গেলে দ্রুত থানায় জানানোর জন্য বলা হয়েছে।

রকিবুল মিনা,বাগেরহাট প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin