শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
সেনবাগে গৃহিনীর চো-খে সুপার গ্লু লাগিয়ে দুর্ধ-র্ষ ডা-কাতি, থানায় অভি-যোগ দায়ের তেঁতুলিয়ায় এক স্বাস্থ্যকেন্দ্রেই ১০ বছর, অফিস ফাঁ-কা রেখে বাইরে; ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেন-ন্তার চেষ্টা গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লু-ট, ঝুঁ-কিতে আন্তর্জাতিক নৌবন্দর, নদীর বাঁধ, রাস্তাসহ আবাসস্থল গোদাগাড়ীতে শিহাব হ-ত্যা মা-মলার পলা-তক আ-সামি শিমুল গ্রেফ-তার গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হ-ত্যা, গ্রে-প্তার ৪ জন। শিক্ষক নেতা থেকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রা-র্থী নলছিটিতে ভুট্টো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর শুভ উদ্বোধন লালমোহনে মেম্বার প্রার্থী সাদ্দামের সমর্থনে আ-নন্দ মিছিল পটিয়ায় বৃদ্ধাকে হ-ত্যাচেষ্টার অভিযোগ, মাথায় ১৯ সে-লাই আসা-মিদের গ্রে-প্তার ও পরিবারের নিরা-পত্তা দাবি

পটিয়ায় বৃদ্ধাকে হ-ত্যাচেষ্টার অভিযোগ, মাথায় ১৯ সে-লাই আসা-মিদের গ্রে-প্তার ও পরিবারের নিরা-পত্তা দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

পটিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের পটিয়ায় এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই বৃদ্ধের মাথায় দিতে হয়েছে ১৯টি সেলাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। উল্টো মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আসামির বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া রজনী ধরের বাড়ি। গত ২৬ অক্টোবরের সেই হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বিধান চন্দ্র ধর ও তাঁর পরিবার।
অভিযোগ, বিধান চন্দ্র ধরকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ছেলে জয় প্রসাদ ধরের ওপরও ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর পায়ে গুরুতর কাটা জখম হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় বিধান চন্দ্র ধরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। মাথায় দিতে হয় ১৯টি সেলাই।
এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পরও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ পরিবারের।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, মামলা তুলে নিতে বাদী পক্ষকে নিয়মিত হুমকি দিচ্ছেন আসামি জসিম উদ্দিন মিরাজ, পঙ্কজ ধর, পরীক্ষিত ধর, নুর হোসেন ও মো. জমির। ফলে একদিকে গুরুতর হামলার বিচার না পাওয়ার শঙ্কা, অন্যদিকে প্রাণনাশের আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তাঁরা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শফিক উল্লাহ জানান, মামলার বেশিরভাগ আসামি জামিনে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin