শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সেনবাগে গৃহিনীর চো-খে সুপার গ্লু লাগিয়ে দুর্ধ-র্ষ ডা-কাতি, থানায় অভি-যোগ দায়ের তেঁতুলিয়ায় এক স্বাস্থ্যকেন্দ্রেই ১০ বছর, অফিস ফাঁ-কা রেখে বাইরে; ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেন-ন্তার চেষ্টা গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লু-ট, ঝুঁ-কিতে আন্তর্জাতিক নৌবন্দর, নদীর বাঁধ, রাস্তাসহ আবাসস্থল গোদাগাড়ীতে শিহাব হ-ত্যা মা-মলার পলা-তক আ-সামি শিমুল গ্রেফ-তার গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হ-ত্যা, গ্রে-প্তার ৪ জন। শিক্ষক নেতা থেকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রা-র্থী নলছিটিতে ভুট্টো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর শুভ উদ্বোধন লালমোহনে মেম্বার প্রার্থী সাদ্দামের সমর্থনে আ-নন্দ মিছিল পটিয়ায় বৃদ্ধাকে হ-ত্যাচেষ্টার অভিযোগ, মাথায় ১৯ সে-লাই আসা-মিদের গ্রে-প্তার ও পরিবারের নিরা-পত্তা দাবি

নলছিটিতে ভুট্টো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ভুট্টো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের গোপালপুর ৩৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে নলছিটি রয়্যালস চ্যাম্পিয়ন এবং লিজেন্ড অব তালতলা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জিয়া পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব ও বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি জাকির হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন বাচ্চু এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ মোহাম্মদ জাহিদ হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলতাব হোসেন হাওলাদার।

টুর্নামেন্ট আয়োজনে দায়িত্ব পালন করেন আঃ রহমান খান, মো. ইব্রাহিম খান, মো. শাহরিয়ার খান, মারুফ হোসেন ও মো. মিলন খান।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin