
রফিকুল ইসলাম সুমন( নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে এক গৃহিণীর চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের মোল্লার টেক এলাকার
গৃহিণী মরিয়ম বেগম( ৫৫)। স্বামী মো. বেলাল হোসেন ও একমাত্র পুত্র সুজন প্রবাসে থাকার সুবাদে , গৃহিণী মরিয়ম বেগম রাতের খাওয়া-দাওয়া শেষে বুধবার দিবাগত রাত (১২ নভেম্বর) সাড়ে নয়টার দিকে বসতঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।
এরপর রাত আনুমানিক আড়াইটার সময় বসতঘরের মধ্যে অজ্ঞাত লোকজনের শব্দ পান। এ অবস্থায় মহিলাটি শোর-চিৎকার শুরু করলে অজ্ঞাত লোকজন তার চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে দেয় এবং ওড়না দিয়ে হাত ও মুখ বেঁধে ফেলেন। পরে অজ্ঞাত লোকেরা তার ঘরের স্টিলের আলমিরা খুলে নগদ টাকা, স্বর্ণ গয়না ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এর আগে অজ্ঞাত লোকেরা সিঁদকেটে বসতঘরে প্রবেশ করে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।