রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি প্রধানমন্ত্রীর প্রণো-দনা পেয়ে আঁখচাষীরা উজ্জীবিত। রাজশাহী সুগার মিলে এবার ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা সেচের পানি নিয়ে বি-পাকে কৃষক। উল্লেখযোগ্যভাবে ইরি আবাদ কমে যাচ্ছে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণো-দনা বিতরণ আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনগনের দোরগোড়ায় সফিকুল ইসলাম টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক রবি শংকর পীরগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিএনএফ উপদেষ্টা সংস্থা পরি-বীক্ষণ ও পরি-দর্শন করেন  অ-বহেলায় প-রিত্যক্ত শালবন গ্রামের খেলার মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম

সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬৩ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় আধুনিক প্রযুক্তিনির্ভর সোলার ও ব্যাটারিচালিত যানবাহনের যন্ত্রাংশের নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা সলঙ্গা থানা সদর গরুর হাটার পশ্চিমে সলঙ্গা-নিমগাছি সড়কে অবস্থিত প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক,সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এবারের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার সহন।এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম,দুলাল উদ্দিন আহমেদ,জেলা বিএনপি’র উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আফিকুল ইসলাম আনজির,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হোসেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমনসহ অনেকে।প্রতিষ্ঠানটিতে সোলার প্যানেল,হাইব্রিড ইনভার্টার,লিথিয়াম ব্যাটারি,বিএলডিসি ফ্যান,কনভার্শন কিট,সোলার সেচপাম্প এবং অটো-মিশুক ও ভ্যানের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পাইকারি ও খুচরা বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।এ সময় সলঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসায়ী,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সলঙ্গায় নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠান চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: সোহাগ রানা বলেন,বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব প্রযুক্তিপণ্যের চাহিদার কথা বিবেচনা করেই সলঙ্গায় আধুনিক ও মানসম্মত পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করেছি।গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভালো মানের সোলার প্যানেল, ইনভার্টার,লিথিয়াম ব্যাটারি ও অটো-ভ্যানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সুলভ মূল্যে সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।আমরা শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের সঠিক পণ্য নির্বাচন ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েও পাশে থাকতে চাই।সততা,গুণগত মান ও গ্রাহকসেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটিকে একটি নির্ভরযোগ্য ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।তিনি আরও বলেন,সলঙ্গাসহ আশপাশের এলাকার ক্রেতা ও ব্যবসায়ীদের যেন প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য দূরে যেতে না হয়,সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। প্রতিষ্ঠানটির সফলতার জন্য সবার দোয়া,ভালোবাসা ও সহযোগীতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin