শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
সেনবাগে গৃহিনীর চো-খে সুপার গ্লু লাগিয়ে দুর্ধ-র্ষ ডা-কাতি, থানায় অভি-যোগ দায়ের তেঁতুলিয়ায় এক স্বাস্থ্যকেন্দ্রেই ১০ বছর, অফিস ফাঁ-কা রেখে বাইরে; ছবি তুলতে গিয়ে সাংবাদিককে হেন-ন্তার চেষ্টা গোদাগাড়ীতে পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লু-ট, ঝুঁ-কিতে আন্তর্জাতিক নৌবন্দর, নদীর বাঁধ, রাস্তাসহ আবাসস্থল গোদাগাড়ীতে শিহাব হ-ত্যা মা-মলার পলা-তক আ-সামি শিমুল গ্রেফ-তার গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হ-ত্যা, গ্রে-প্তার ৪ জন। শিক্ষক নেতা থেকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রা-র্থী নলছিটিতে ভুট্টো স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সলঙ্গায় ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’এর শুভ উদ্বোধন লালমোহনে মেম্বার প্রার্থী সাদ্দামের সমর্থনে আ-নন্দ মিছিল পটিয়ায় বৃদ্ধাকে হ-ত্যাচেষ্টার অভিযোগ, মাথায় ১৯ সে-লাই আসা-মিদের গ্রে-প্তার ও পরিবারের নিরা-পত্তা দাবি

গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব হ-ত্যা, গ্রে-প্তার ৪ জন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

রাজশাহী ) থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের মোঃ ইব্রাহিম আলীর ছেলে মোঃ হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী মোসাঃ জোহুরা বেগম। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মোঃ সুজন এবং একই থানার বাগানপাড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ আঃ হালিম।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর নিহত সিহাব রানার বাবা মোঃ সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা আলামতসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin