
হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে রূপপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে আমিনপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রূপপুর ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি দোলন এবং কৃষকলীগ নেতা মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুইজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমিনপুর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।