বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে স-ন্ত্রাস বিরোধী আইনের মা-মলায় গ্রে-প্তার ৫ পীরগঞ্জে স্ত্রী-কন্যাসহ আড়াই লাখ টাকা নিয়ে উ-ধাও হওয়ার অভিযোগ আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও  আগৈলঝাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের গ্রেপ্তা-রকৃত চারজনকে জে-লহাজতে প্রেরণ বি-ষাক্ত ধোঁয়ায় স্বা-স্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জ-রিমানা কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ

পীরগঞ্জে স্ত্রী-কন্যাসহ আড়াই লাখ টাকা নিয়ে উ-ধাও হওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রী ও আট বছর বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার পাশাপাশি নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী ও মেয়েকে উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন রনি দাস (৩২)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে লতা রায়ের (২৮) সঙ্গে রনি দাসের বিয়ে হয়। তাঁরা পীরগঞ্জ পাড়িয়া মাদ্রাসা-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দাম্পত্য জীবনে তাঁদের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগে রনি দাস উল্লেখ করেন, গত ৫ অক্টোবর সকালে তিনি পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মস্থলে যান। এ সময় তাঁর স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে দেখতে পান, বাসার বিভিন্ন মালামাল, স্বর্ণালংকার, কম্পিউটার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্রও নেই। এ ছাড়া নগদ ২ লাখ ৫০ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রনি দাসের দাবি, স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পান। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও স্ত্রী ও মেয়ের কোনো সন্ধান পাননি।

রনি দাস বলেন, তাঁদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু কারও কুপরামর্শে তাঁর স্ত্রী অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তাঁর উপার্জিত সম্পদ নিয়ে চলে গেছেন বলে তিনি আশঙ্কা করছেন। এ ঘটনায় স্ত্রী ও মেয়েকে উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin