বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরে স-ন্ত্রাস বিরোধী আইনের মা-মলায় গ্রে-প্তার ৫ পীরগঞ্জে স্ত্রী-কন্যাসহ আড়াই লাখ টাকা নিয়ে উ-ধাও হওয়ার অভিযোগ আমিনপুর থানার মাশুমদিয়ায় অ-পচিকিৎসার অভি-যোগে হালিম কবিরাজের চেম্বার সিল-গালা চুনোপুঁটি মা-দক কারবারিরা গ্রে-ফতার হলেও ধরাছোঁয়ার বাইরে বড় ডিলাররা! আমিনপুরে পুলিশের অভি-যানে নি-ষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রচার সম্পাদক গ্রে-ফতার আগৈলঝাড়ায় উ-দ্ধারকৃত বো-মা নি-ষ্ক্রিয় করেছে এসআরবি উজিরপুরে আ-গুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষ-তিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও  আগৈলঝাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের গ্রেপ্তা-রকৃত চারজনকে জে-লহাজতে প্রেরণ বি-ষাক্ত ধোঁয়ায় স্বা-স্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জ-রিমানা কুমিল্লায় ডিসির নি-র্দেশের চার মাসেও সরেজমিন তদন্ত হয়নি, তদ-ন্তের নামে চলছে সময়ক্ষেপণ

তানোরে স-ন্ত্রাস বিরোধী আইনের মা-মলায় গ্রে-প্তার ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর গ্রামের কামরুল ইসলামের পুত্র রাবিক হোসেন (৩৩), নলপুকুরিয়া গ্রামের আলফাজের পুত্র সিদ্দিকুর রহমান (৪৫), সরনজাই ইউনিয়নের (ইউপি) শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের পুত্র এন্তাজ আলী (৫০), কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের পুত্র হাবিল মন্ডল (৪৫), চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের পুত্র নাঈম ইসলাম (২২)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা তানোর থানায় সন্ত্রাবিরোধী আইন ২০০৯ এর দায়ের করা একটি মামলার এজাহার ভুক্ত আসামি। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর, এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন। স্থানীয় ভাবে তারা আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin