শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
লালমনিরহাটে বিনামূল্যে চি-কিৎসা ক্যাম্পেইন বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ দুই আ লীগ নেতাকে গ্রে-ফতার – আদালতে প্রেরন নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময়

বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গ/ড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন ১০নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা সিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল আলম ব্যাপারী। 

ইউনিয়নকে আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

রবিউল আলম ব্যাপারীর পরিকল্পনায় রয়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজলভ্য করা।

এ ছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও কাজ করতে চান এই চেয়ারম্যান পদপ্রার্থী।

পাশাপাশি জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা এবং সরকারি বিভিন্ন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকতে চান রবিউল আলম ব্যাপারী। বাংলাবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

এ লক্ষ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin