মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে শিক্ষার্থীদের বৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন আমিনপুর থানার নবাগত (ওসি) শহিদুল ইসলামের যোগদান- অ-পরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স আশুলিয়ায় পরিবেশ দূষ/ণের মহোৎসব, নিরব ভূমিকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা

কেশবপুরে জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণীজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬৭ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন পাঁচ গুণীজন। সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাঁদের এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
সোমবার কেশবপুর চারুপীঠ একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে এ বছরের পদকপ্রাপ্ত পাঁচ গুণীজনের নাম ঘোষণা করেন।
পদকপ্রাপ্তরা হলেন—বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম (প্রবন্ধ ও গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) এবং মো. রেজাউল করিম (আর্থসামাজিক উন্নয়ন)।
‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর রোববার বিকেলে কেশবপুর শহরের সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে পাঁচ গুণীজনের হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের ‘জাতীয় কবি নজরুল পদক’ প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin