
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে।
শনিবার সকালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজের আয়োজনে উক্ত কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলওয়ার হোসেন প্রামাণিকের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কলেজের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম রব্বানী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, এসএম জাহাঙ্গীর আলম,সাইফুজ্জামান পাভেল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়েছে। আগামীতে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।