বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন

সলঙ্গায় নি-য়ন্ত্রণ হারিয়ে উ-ল্টে গেল অ্যাম্বুলেন্স : আহ-ত-৭

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা লেগে রাস্তারপাশে উল্টে পড়েছে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
গতকাল শনিবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটি কালিকাপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের রোড ডিভাইডারে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে চালকসহ মোট ১২ জন যাত্রী ছিলেন। এতে সাতজন আহত হন।হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আরআর স্পিনিং মিলের সামনে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে থানার হেফাজতে নেওয়া হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তাঁরা ঢাকা থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি ভাড়া করেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin