বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা প্রে-মের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ

আশুলিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক সোহেল রানার ওপর স-ন্ত্রাসী কায়দায় হা-মলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৬১ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়ালসড়কের নিচে এক নারীকে মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সোহেল রানা।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক সোহেল রানা জানান, এক নারীকে কয়েকজন শ্রমিক মারধর করছিলেন। এ সময় ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে ৮ থেকে ১০ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, “আমি কোনো অপরাধ করিনি। সাংবাদিক হিসেবে ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়েছিলাম। অথচ আমার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জানান, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin